Collector
মোংলায় র‌্যাবের ভুয়া সদস্য আটক | Collector
মোংলায় র‌্যাবের ভুয়া সদস্য আটক
Somoy TV

মোংলায় র‌্যাবের ভুয়া সদস্য আটক

মোংলায় এক ভূয়া র‍্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) সদস্যদের গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মোংলা ইপিজেড এলাকা থেকে তাকে আটক করা হয়।শুক্রবার (৫ জুন) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান। আটক প্রতারক মো. আবু হাসান বাগেরহাটের রামপাল উপজেলার সিংগাড়বুনিয়া গ্রামের মো. ইউনুছ আলী শেখের ছেলে। পুলিশ জানায়, এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মোংলা ইপিজেড এলাকায় বিভিন্ন লোকের কাছে র‍্যাব সদস্য পরিচয় দিচ্ছে এমন তথ্য আসে এনএসআই সদস্যদের কাছে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। মোংলা থানার সেকেন্ড অফিসার মো. ইমানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয় ইপিজেড এলাকায় অভিযান চালায়। পরে র‍্যাব পরিচয়দানকারী এই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে র‍্যাবের একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করা হয়। আরও পড়ুন: মোংলায় বাজারে ভয়াবহ আগুন, পুড়ে মরল ৫ সহস্রধিক মুরগিতিনি দীর্ঘদিন থেকে নিজেকে র‍্যাবের আন্ডারকভার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন এবং মোংলা ইপিজেড এলাকায় বিভিন্ন লোককে ভয়ভীতি দিচ্ছিল বলে জানায় পুলিশ। পরে বিষয়টি এনএসআই ও পুলিশ বিষয়টি যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে প্রতারনা ও ভুয়া পরিচয় ব্যবহারসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরো বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।র‍্যাব পরিচয়দানকারী আবু হাসান এর আগে মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে শ্রমিক হিসেবে কাজ করতো।

Go to News Site