Collector
জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, এইচপির কী হবে? | Collector
জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, এইচপির কী হবে?
Somoy TV

জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, এইচপির কী হবে?

পাকিস্তান সিরিজ শেষের পর বিসিবির হাই-পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হিসেবে যোগ দেওয়ার কথা ছিল মোহাম্মদ সালাউদ্দিনের। দায়িত্ব বুঝেও নিয়েছিলেন ওই সিরিজ শেষে। তবে জাতীয় দলের প্রয়োজনেই আবারও ফিরতে হচ্ছে তাকে।আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে কোচিং নিয়ে একটি সংকট তৈরি হয়েছে। পারিবারিক জটিলতার কথা জানিয়ে পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শন টেইট। গুরুত্বপূর্ণ এই এই সিরিজে থাকছেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও।পেস বোলিং কোচ হিসেবে আপদকালীন সময়ের জন্য দলের সঙ্গে যুক্ত হচ্ছেন এইচপির কোচ তালহা জুবায়ের। তবে জাতীয় দলের সঙ্গে তেমন কাজ করার অভিজ্ঞতা নেই তালহার। এছাড়া ব্যাটিং কোচ আশরাফুলেরও জাতীয় দলের সঙ্গে কাজ করার বছর পেরোয়নি। একমাত্র অভিজ্ঞ কোচ হিসেবে আছেন ফিল সিমন্সই।আরও পড়ুন: টেইটের বদলি হিসেবে আপদকালীন দায়িত্বে তালহা জুবায়েরঅভিজ্ঞ কোচের ঘাটতি দেখা দেওয়ায় আপাতত জাতীয় দলের কোচিং প্যানেলে ফেরানো হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ তো বটেই, ঘাটতি পূরণ না হলে জিম্বাবুয়ে সিরিজেও দলের সঙ্গে দেখা যেতে পারে তাকে। তালহা জুবায়েরের ক্ষেত্রেও বিষয়টি এমনই। পেস বোলিং কোচ না পাওয়া পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি।এই দুজনের অনুপস্থিতিতে এইচপির হেড কোচের দায়িত্ব পেয়েছেন বিসিবির আরেক কোচ সোহেল ইসলাম। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন তিনি। তবে অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে এইচপির লাল বলের সিরিজে সালাউদ্দিনও শিষ্যদের সঙ্গে থাকবেন৷আগামীকাল (৬ জুন) জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বগুড়ায় যাবে এইচপি দল। আজ ঢাকা ছাড়ার আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল৷

Go to News Site