Collector
‘জনবান্ধব বাজেট না হলে জনগণ আরও বিক্ষুব্ধ হয়ে উঠবে’ | Collector
‘জনবান্ধব বাজেট না হলে জনগণ আরও বিক্ষুব্ধ হয়ে উঠবে’
Jagonews24

‘জনবান্ধব বাজেট না হলে জনগণ আরও বিক্ষুব্ধ হয়ে উঠবে’

‘জনবান্ধব বাজেট না হলে জনগণ আরও বিক্ষুব্ধ হয়ে উঠবে’ বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি) আয়োজিত ‘কেমন বাজেট চাই’ শীর্ষক এক অনু্ষ্ঠানের বক্তারা। শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ আলোচনা অনু্ষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী। অনু্ষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি নিউ নেশনের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ তোশারফ আলী। সংহতি প্রকাশ করেন বাংলাদেশ তরিকত-এ ইসলামের চেয়ারম্যান সৈয়দ গোলাম মঈনুদ্দীন টিপু। বক্তব্য রাখেন এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম সদস্য কাজী মুন্নি আলম, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, হরিদাস সরকার, রাজনীতিক শহিদুল ইসলাম রতন, তৌহিদুল ইসলাম শাহীন নূরী, নতুনধারার সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন, আফতাব মন্ডল, জাতীয় শ্রমিকধারার আহবায়ক বাবুল মিয়া ও আলেয়া বেগম আলো। অনু্ষ্ঠানে বক্তারা বলেন, ‘নির্মম হলেও সত্য গত ৫৫ বছরের একটি বাজেটও স্বাস্থ্য-শিক্ষা-খাদ্য-ধর্ম-মানবতা বা সভ্যতাবান্ধব হয়নি কেবল আমলাদের পাশাপাশি সর্বস্তরের রাজনীতিক ও ব্যবসায়ীদের অসাধু কর্মকাণ্ডের কারণে। স্বাধীনতার পর থেকে ক্রমশ আমরা রাজনৈতিক নেতাদের দ্বারা যেভাবে প্রতারিত হয়েছি, ঠিক সমান্তরালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি কিছু লুটেরাশ্রেণির কারণে। তারা রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-কূটনীতি-ধর্ম এবং অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষতি করেছে সবসময়।’ তারা আরও বলেন, ‘সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট সেই দেশ ও জনবিরোধী-স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলাদেশ। সেই ষড়যন্ত্রে কারণে আজ বন্দর, সেন্টমার্টিন এমনকি বাণিজ্য খাতটা পর্যন্ত আমেরিকাসহ দেশবিরোধী চক্র নিয়ন্ত্রণ করছে; তারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ছিল।’ আলোচনা অনু্ষ্ঠানে সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ‘২২ পরিবারের হাত থেকে ২২ হাজার আমলার খপ্পড়ে পড়েছে বাংলাদেশ। যেই আমলাদের গাড়ি-বাড়ি-কাড়িকাড়ি টাকা করার নেশায় আমাদের শিক্ষা ধ্বংস হয়েছে, তাদের সন্তানরা পড়ালেখা করছে উন্নত বিশ্বের দেশে। আমাদের সমাজ ধ্বংস হয়েছে, তাদের সন্তানরা বাড়ি করছে দেশের বাইরে। মাদকে সয়লাব হয়েছে বাংলাদেশ আর তারা তাদের পুরো পরিবারকে সেটেল করেছেন উন্নত দেশগুলোতে।’ তিনি বলেন, ‘তাদের পাশাপাশি কিছু অসাধু রাজনীতিকও পুরো গোষ্ঠীসহ দেশের বাইরে গিয়ে উঠেছেন দেশকে দেউলিয়া করে। আসন্ন বাজেটের আগে এসব লুটেরা রাজনীতিক ও প্রশাসনিক সাবেক ও বর্তমান কর্তাদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে তাদের অবৈধ অর্থ-সম্পদ সব দেশের রাজস্বখাতে যুক্ত করাটা হবে বুদ্ধিমানের কাজ। যদি তা করতে না পারে সরকার; তাহলে সেই বাজেট জনগণের কোনো পরিবর্তন আনতে পারবে না।’ বিএ

Go to News Site