Jagonews24
হবিগঞ্জের বাহুবলে নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা আইন উদ্দিন (৫০) ও তার ছেলে রাশেদ মিয়া (১৭)। বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেছেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, নিজেদের নির্মাণাধীন বসতঘরের পেছনে পানির লাইন মেরামতের জন্য গর্ত খনন করছিলেন বাবা-ছেলে। একপর্যায়ে পানি উত্তোলনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে সেটি ঠিক করার চেষ্টা করেন তারা। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজনই। স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম
Go to News Site