Jagonews24
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আর এই আসরে নির্ভরযোগ্য রাইট ব্যাক নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ব্রাজিল। এমন অবস্থায় সময়টা আরও কঠিন হয়ে গেল দলটির জন্য। বিশ্বকাপ স্কোয়াডে থাকা রাইট ব্যাক ওয়েসলি বাম উরুর চোটে ছিটকে গেছেন বিশ্বকাপ স্কোয়াড থেকে। রোববার তার চোটে পড়ার খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তার জায়গায় দলে ডাকা হয়েছে আটালান্টার মিডফিল্ডার এডেরসনকে। কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের ব্রাজিল স্কোয়াডে একমাত্র বিশেষায়িত রাইট ব্যাক ছিলেন ওয়েসলি। শনিবার মিশরের ২-১ গোলে বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোট পান তিনি। মাঠে এখন ডান পাশের জায়গা সামাল দিতে সেন্টার ব্যাক দানিলো এবং ইবানেজকে এগিয়ে আসতে হবে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে। বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘এমআরআই স্ক্যানে দেখা গেছে তার বাম উরুর অ্যাডাক্টর পেশিতে আঘাত রয়েছে। আমরা এই ইনজুরিতে দুঃখ প্রকাশ করছি। ওয়েসলি দলের খুব প্রিয় একজন খেলোয়াড় এবং ভবিষ্যতেও এই দলের অংশ হিসেবে থাকবেন, যারা তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।’ এডেরসন সোমবার নাগাদ দলের সঙ্গে যোগ দিতে পারে বলেও জানিয়েছে ব্রাজিল ফুটবল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ ‘সি’-তে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের মুখোমুখি হবে। আইএন
Go to News Site