Somoy TV
কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরলেও রাজধানীতে এখনো হয়নি। আজ দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো আভাস। তবে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এতে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে।শনিবার (৬ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় পর্যন্ত রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আরও পড়ুন: বৃষ্টি-তাপমাত্রা নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সারা দেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
Go to News Site