Collector
দিরাইয়ে ট্রাকের ধাক্কায় ইটভাটা ম্যানেজার নিহত | Collector
দিরাইয়ে ট্রাকের ধাক্কায় ইটভাটা ম্যানেজার নিহত
Boishakhi News24

দিরাইয়ে ট্রাকের ধাক্কায় ইটভাটা ম্যানেজার নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে ইট পরিবহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইটভাটা ম্যানেজার নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে। তিনি দিরাই উপজেলার শরিফপুর গ্রামের ‘কে.ভি অটোব্রিক্স’ ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক খালেক মিয়া পালিয়ে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কে.ভি অটোব্রিক্স থেকে ট্রাকে করে ইট নিয়ে দিরাই সদরে যান ম্যানেজার আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া। Read More

Go to News Site