Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ মিছিল করেছেন সরকারের সুবিধা প্রাপ্তি থেকে থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্থ কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সোমবার (৮ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল করা হয়। উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের শতাধিক কৃষক বিক্ষোভ মিছিলে অংশ নেন। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ কৃষকরা। এসময় বিক্ষুব্ধ কৃষকরা বলেন, যারা জলাবদ্ধতার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে তালিকায় অর্ন্তভুক্তি করা হয়নি। ঢাকায় চাকরি করে এমন লোকও সরকারি ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকায় বিল পাচ্ছে। চাকরিজীবী ও মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনও ভাতা পাচ্ছে। Read More
Go to News Site