Collector
Giriş Yap
জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন | Collector
জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

জামালপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে মো. হক মিয়া (৪৫) নামে চাচা খুন হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে ৩টায় জেলার সদর উপজেলার লক্ষীরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হক মিয়া ওই এলাকার মনছুর মিয়ার ছেলে এবং পেশায় একজন ট্রাকচালক ছিলেন। স্থানীয়রা জানায়, হক মিয়া ও তার ভাতিজা সালাম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বিরোধ তীব্র হলে সালাম দেশীয় অস্ত্র দিয়ে হক মিয়াকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জাগো নিউজকে বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের অভিযান চলছে।’ হৃদয় আহম্মেদ/কেএইচকে/এমএস

Go to News Site