Collector
সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু, মারা গেছে ৩টি গরুও | Collector
সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু, মারা গেছে ৩টি গরুও

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু, মারা গেছে ৩টি গরুও

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে আব্দুল হাকিম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মারা গেছে তিনটি গরুও।শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে এ ঘটনা ঘটে। আরও পড়ুন: যশোরে বজ্রপাতে কিশোরের মৃত্যু মারা যাওয়া আব্দুল হাকিম শ্যামনগর উপজেলার ভেটখালি কলোনীপাড়ার শেখ লুৎফর রহমানের ছেলে। আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, আব্দুল হাকিম পেশায় একজন মাছচাষি। দুপুরে নিজের মৎস্য ঘেরে কাজ করার সময় ঝড়বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়া, বজ্রপাতে মারা গেছে তিনটি গরু।

Go to News Site