Somoy TV
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে বজ্রপাতে রয়েল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার চান্দুটিয়া গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া রয়েল ওই গ্রামের শিপনের ছেলে এবং সে নবম শ্রেণীর ছাত্র ছিল। আহত রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে। আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু জানা যায়, শনিবার সকাল থেকেই যশোর জেলায় প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছিল। তীব্র তাপদাহের পর বেলা ৩টা থেকে আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় কয়েক দফা বজ্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় রয়েল ও রশিদ বাইরে অবস্থান করছিল। হঠাৎ বজ্রপাতে তারা দুজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করলেও রয়েল কিছুক্ষণের মধ্যে মারা যায়। এরপর আহত রশিদকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। আরও পড়ুন: লালমনিরহাটে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ৭ যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, যশোর সদরে বজ্রপাতে একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Go to News Site