Collector
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ | Collector
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
Jagonews24

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লা সদর দক্ষিণে বাস-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত তিনজনই দিনমজুর বলে জানা গেছে। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি এ তথ্যটি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় উল্টোপথে আশা দিনমজুরদের বহনকারী একটি অটোরিকশাকে শাহআলী সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকায় চালকসহ ৫ জনের মধ্যে তিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন দুই জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার থানায় নিয়ে যায় এবং আহত দুই জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইট জব্দ করা হয়েছে। ওসি মো. ওসমান গণি বলেন, নিহত তিনজনই দিনমজুর বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তারা উল্টোপথে রতনপুর বাজারের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, কাজের সন্ধানে রতনপুর বাজারে যাচ্ছিলেন। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এমএস

Go to News Site