Somoy TV
নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতের পৃথক দূর্ঘটনায় ২ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার(৬ জুন) বিকেলে লোহাগড়া উপজেলার শালনগর ও নলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বজ্রপাতে নিহতরা হলেন- উপজেলার শালনগর গ্রামের মৃতমতি খানের ছেলে মো. টিটুল খান(৫০) এবং একই উপজেলার নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বিল্লাল মোল্লার ছেলে বাবুল মোল্লা(৪২)।লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বজ্রপাতে নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।ভুক্তভোগীদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ৩ টার দিকে শালনগরের বাসিন্দা টিটুল গরুকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মধুমতী নদীর পাড়ে যান। এ সময় প্রচন্ড ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বিকেল ৫টার দিকে স্থানীয়রা টিটুল খানকে পড়ে থাকতে দেখেন। তার শরীরের কিছু অংশ পুড়ে যায় ও কান দিয়ে রক্ত পড়া অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু, মারা গেছে ৩টি গরুওঅন্যদিকে, একই উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা বাবুল বিকাল ৪টার দিকে ইছামতীর বিলে মাছ ধরতে যান। বিকেলের যেকোনো এক সময়ের বজ্রপাতে তিনি আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় সময় সংবাদকে বলেন, বজ্রপাতের পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Go to News Site