Collector
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েন | Collector
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েন
Somoy TV

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েন

বাংলাদেশে পুশইন ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যুক্ত হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, শুক্রবার (৫ জুন) থেকে জেলার সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আরও পড়ুন: হালুয়াঘাট সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি সীমান্তের ভৌগোলিক অবস্থান ও চোরাপথগুলো সম্পর্কে স্থানীয়দের ধারণা সবচেয়ে বেশি থাকে। এই কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহী রেঞ্জ আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় এলাকা সম্পর্কে ভালো ধারণা রয়েছে—এমন ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির সঙ্গে সরাসরি সীমান্ত চৌকিতে (বিওপি) দায়িত্ব দেয়া হয়েছে। ভোলাহাট উপজেলার চানশিকারী, চামুংগা, ভোলাহাট, গিলাবাড়ি, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর বিওপি। গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপিতে তারা বিজিবির সঙ্গে দায়িত্ব পালন করছে। শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে নেয়া হয়েছে ভিন্ন কৌশল। সেখানকার ইউনিয়ন আনসার দলনেতা ও আনসার কমান্ডাররা এরইমধ্যে নিকটবর্তী বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করে জরুরি যোগাযোগের নম্বর বিনিময় করেছেন। সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখামাত্র বা বিজিবির ডাক পাওয়া মাত্রই আনসার-ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধে যোগ দেবেন। আরও পড়ুন: হিলি সীমান্তে বিজিবির সঙ্গে দায়িত্বপালনে গ্রামপুলিশ প্রতিবেশী দেশ থেকে পুশইনের আশঙ্কায় গত কয়েকদিন ধরেই সীমান্তে বাড়তি উত্তেজনা কাজ করছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Go to News Site