Collector
যশোরে বজ্রপাতে কিশোরের মৃত্যু | Collector
যশোরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
Jagonews24

যশোরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে বজ্রপাতে মো. রুবেল হোসেন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে ৩টার দিকে উপজেলার চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন ওই গ্রামের শিপন হোসেনের ছেলে। অপরদিকে আহত কৃষক আব্দুর রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল তিনটার দিকে চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠ থেকে কিশোর রুবেল বাড়ি ফিরছিল। একই সময় নিজের গরু নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষক আব্দুর রশিদ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রুবেল হোসেন মারা যায়। আর আব্দুর রশিদ জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে থাকেন। পরবর্তীতে মাঠ থেকে ফেরার পথে এক পাওয়ার ট্রিলার চালক তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে রশিদের পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। সার্বিক খোঁজখবর রাখছে হচ্ছে।’ মিলন রহমান/কেএইচকে/এমএস

Go to News Site