Somoy TV
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আত্তাব হোসেন (৬০) নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই চিকিৎসককে আটক করা হয়েছে।শনিবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে আটক করে।অভিযুক্ত আত্তাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদির জন্য ওষুধ আনতে পল্লী চিকিৎসক আত্তাবের দোকানে যায়। এ সময় কেউ না থাকার সুযোগে ওই চিকিৎসক মেয়েটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে এ বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাকে আটকে রাখেন। এ সময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। আরও পড়ুন: ঝিনাইদহে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে হত্যাখবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ওই চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যায়। একইসঙ্গে ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষণ হয়েছে কি না নিশ্চিত হওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে শিশুটিকে স্থানান্তর করা হয়েছে।এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নেয়া হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
Go to News Site