Collector
নিরুত্তাপ বিসিবি নির্বাচনের ভোটের পরিবেশ | Collector
নিরুত্তাপ বিসিবি নির্বাচনের ভোটের পরিবেশ
Somoy TV

নিরুত্তাপ বিসিবি নির্বাচনের ভোটের পরিবেশ

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও এখন পর্যন্ত অনেকটা নিরুত্তাপ ভোটের পরিবেশ। ঘড়ির কাঁটা ধরে ঠিক ১০টায় ভোটের কার্যক্রম শুরু হলেও প্রথমদিকে কোনো ভোটারই আসেননি। প্রথম ভোটটি পড়ে ৪৪ মিনিট পর।ভোটগ্রহণ উপলক্ষ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি যান চলাচলও সীমিত রয়েছে ওই এলাকায়। সময় গড়াতে থাকলে ভোটার উপস্থিতিও বাড়তে শুরু করে। ১১টার পর ভোট দিয়েছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ভোট দিয়েছেন ফরচুন বরিশাল ফ্র‍্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন।ভোটারদের মতো পরিচালক পদপ্রার্থীরাও মিরপুরে ভিড় জমাতে শুরু করেছেন। তবে নির্বাচনে প্রার্থী হওয়া পরিচালকদের বেশ কয়েকজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতার সুবাদে ফল জেনে গেছেন। আজ সন্ধ্যায় নিশ্চিত হবে বাকি নামগুলো।আজ (৭ জুন) বিকেল ৪টায় শেষ হবে ভোটগ্রহণ। সূত্রের খবর, ই-ভোট প্রদান করেছেন ৩৯ জন। ভোটগ্রহণ শেষ হলে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ী হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।জেলা-বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন– সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন– সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। এছাড়া, ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সরাসরি নির্বাচিত হন।আরও পড়ুন: বাংলাদেশের হয়ে দিলারার দ্রুততম ফিফটিবাকি ১৫টি পরিচালক পদের জন্য খুলনা ও বরিশাল বিভাগসহ অন্যান্য ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে পদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় সেখানে আজ সরাসরি ভোটগ্রহণ চলছে।খুলনায় দুটি পদের বিপরীতে মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বরিশালের একটি আসনের জন্য লড়াইয়ে নেমেছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।এদিকে, ঢাকার ক্লাব থেকে মনোনয়ন উত্তোলন ও প্রত্যাহার শেষে ১৬ জনের প্রার্থিতা বহাল রয়েছে। তারা হলেন– তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁ ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

Go to News Site