Somoy TV
অবশেষে নীরবতা ভেঙে সামনে এলো চিত্রনায়িকা শবনম বুবলীর দীর্ঘদিন আড়ালে থাকার কারণ। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন ঢালিউডের এই জনপ্রিয় চিত্রনায়িকা। এবার তার কোল জুড়ে এসেছে এক কন্যাসন্তান।সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে এই সুখবর দেন বুবলী। মেয়ের নাম রেখেছেন শারলিন খান। পোস্টে শাকিব খানকেও বাবা হিসেবে উল্লেখ করে ট্যাগ করেছেন অভিনেত্রী। বুবলী জানান, গত ১১ মে পৃথিবীর আলো দেখেছে তাদের কন্যাসন্তান শারলিন। আরও পড়ুন: শাকিব-বুবলীর মেয়ের নাম শারলিন খানখবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। তবে এই আনন্দের খবরের পাশাপাশি একটি প্রশ্ন বেশ জোরালো হয়ে উঠেছিল অনুরাগীদের মনে—কোথায় জন্ম হয়েছে বুবলীর দ্বিতীয় সন্তানের? কারণ, শাকিব-বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। ফলে ধারণা করা হচ্ছিল, এবারও হয়তো চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন তিনি।তবে বিশ্বস্ত সূত্র বলছে ভিন্ন কথা। নানা পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত এবার আর বিদেশে যাননি বুবলী। পুরো মাতৃত্বকালীন সময়টা তিনি ঢাকাতেই কাটিয়েছেন। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে শারলিন খানের। আরও পড়ুন: সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়: অপু বিশ্বাসগর্ভাবস্থার পুরোটা সময় চিকিৎসকদের কঠোর তত্ত্বাবধানে ছিলেন বুবলী। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই মূলত দীর্ঘ সময় জনসমক্ষে আসেননি তিনি। এমনকি রায়হান রাফি পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমার প্রচারণায় বুবলীর অনুপস্থিতি নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, এই খবরের মাধ্যমে অবসান ঘটল তারও।এর আগে ২০২০ সালের মার্চে যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছিল বুবলীর প্রথম সন্তান বীর। তবে সেই খবরটি প্রকাশ্যে আসতে সময় লেগেছিল প্রায় দুই বছর। এবার অবশ্য দীর্ঘ অপেক্ষা করাননি ভক্তদের। কন্যাসন্তান জন্মের এক মাসের মাথায় সুখবরটি সবার সাথে ভাগ করে নিলেন এই চিত্রনায়িকা।
Go to News Site