Collector
পর্তুগালের উদ্বোধনী ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ার শঙ্কায় রোনালদোর সতীর্থ | Collector
পর্তুগালের উদ্বোধনী ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ার শঙ্কায় রোনালদোর সতীর্থ
Somoy TV

পর্তুগালের উদ্বোধনী ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ার শঙ্কায় রোনালদোর সতীর্থ

ফিফা প্রীতি ম্যাচে লাল কার্ড দেখে বিশ্বকাপে এক ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন পর্তুগালের রাফায়েল লিয়াও। এই ফরোয়ার্ড শনিবার (৬ জুন) চিলির বিপক্ষে ম্যাচে লাল কার্ড পান।ঘটনার সূত্রপাত ফেলিপ ফাউন্দেজ ও জোয়াও ক্যানসেলোর মধ্যে একটি সাধারণ বল দখলের লড়াই থেকে। ফাউন্দেজ বল ক্লিয়ার করার পর উত্তেজনা বাড়তে থাকলে উভয় দলের খেলোয়াড়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের মধ্যে ছিলেন লিয়াও ও চিলির ডিফেন্ডার ইভান রোমান। তারা দ্রুত সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।দুজন একে অপরকে ধাক্কাধাক্কি করেন, এরপর লিয়াওকে রোমানের মুখের দিকে সজোরে মারতে দেখা যায়। তাতে রোমান পড়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আর রেফারি লিয়াও ও রোমানের দুজনকে লাল কার্ড দেখান।আরও পড়ুন: জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো আর্জেন্টিনাসাধারণত প্রীতি ম্যাচে লাল কার্ড পেলে তার নিষেধাজ্ঞা কেবল পরবর্তী প্রীতি ম্যাচগুলোর জন্য প্রযোজ্য হয়। তবে লিয়াওর ব্যাপারটি কিছুটা ভিন্ন। তিনি লাল কার্ড পেয়েছেন সহিংস আচরণের কারণে। তাই ফিফার ডিসিপ্লিনারি কমিটি চাইলে নিষেধাজ্ঞা আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক ম্যাচেও বাড়িয়ে দিতে পারে। যদি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নেয়, তাহলে লিয়াওকে ডিআর কঙ্গোর বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচটা বসে বসে দেখতে হবে।তবে শাস্তিটি যদি শুধু প্রীতি ম্যাচের ক্ষেত্রেই দেওয়া হয়, তাহলে ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচেই লিয়াওর নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। এর ৭ দিন পর অনুষ্ঠিত হবে পর্তুগাল-কঙ্গো ম্যাচ। রোনালদোরা পরের দুটি ম্যাচ খেলবেন যথাক্রমে ২৩ ও ২৮ জুন।

Go to News Site