Somoy TV
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতি করছে একটি চক্রটি। রাজধানী থেকে ৯ ডাকাতকে গ্রেফতারের পর পুলিশ বলছে, ওয়ারীতে এক ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা তদন্তে নেমে এই আন্তঃজেলা ডাকাত চক্রের সন্ধান পান তারা।রোববার (৭ জুন) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৭ মে রাত ১০টার দিকে ওয়ারীর রথ খোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে তাদের আটকায় ডিবি পরিচয়ে একদল ডাকাত। মামলার হুমকি দিয়ে ৫৭ ভরি স্বর্ণ ও ১ লাখ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা৷ সিসি ফুটেজে মিলেছে সেই দৃশ্য৷ আরও পড়ুন: গাইবান্ধায় সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার ৩ এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হলে তদন্ত নেমে পুলিশ জানতে পারে, ছিনতাইয়ে সরাসরি জড়িত আন্তঃজেলা ডাকাত চক্র। ইত্তেফাক মোড় থেকে গ্রেফতার করা হয় ৬ জনকে৷ তাদের দেয়া তথ্যে কেরানীগঞ্জ থেকে ৩ জনকে গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণের মধ্যে ১৭ ভরি স্বর্ণ ও টাকা উদ্ধার করে পুলিশ৷ জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস। সংবাদ সম্মেলনে ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে চক্রটি মূলত ডিবি পরিচয়ে অপরাধ করে আসছিল। আরও পড়ুন: হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ দাবি, চক্রের ৪ সদস্য গ্রেফতার তিনি জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Go to News Site