Collector
অল্প বয়সেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় কেন? | Collector
অল্প বয়সেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় কেন?
Somoy TV

অল্প বয়সেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় কেন?

কার্ডিয়াক অ্যারেস্ট হলো এমন একটি জরুরি অবস্থা, যখন হঠাৎ করে হৃদযন্ত্রের স্বাভাবিক বৈদ্যুতিক কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং হৃদপিণ্ড শরীরে রক্ত পাম্প করতে পারে না। অনেকেই মনে করেন এটি শুধু বয়স্কদের সমস্যা, কিন্তু বর্তমানে তরুণদের মধ্যেও কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা বাড়ছে।দেখে নিন অল্প বয়সে কার্ডিয়াক অ্যারেস্টের কারণ ১. জন্মগত হৃদরোগ: কিছু মানুষ জন্ম থেকেই হৃদযন্ত্রের গঠনগত সমস্যায় ভোগেন। অনেক ক্ষেত্রে লক্ষণ না থাকলেও হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে।২. অনিয়ন্ত্রিত জীবনযাপন: অনিয়ন্ত্রিত জীবনযাপনেও এমনটা হতে পারে। যেমন: ধূমপান, মাদক গ্রহণ, অতিরিক্ত অ্যালকোহল পান, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া। এসব অভ্যাস হৃদরোগের ঝুঁকি বাড়ায়।৩. অতিরিক্ত মানসিক চাপ: দীর্ঘদিনের মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা হৃদযন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।৪. উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস: অনেক তরুণ এখন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। এসব রোগ নিয়ন্ত্রণে না থাকলে হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে।৫. স্থূলতা ও শারীরিক নিষ্ক্রিয়তা: নিয়মিত ব্যায়াম না করা, অতিরিক্ত ওজন এবং দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস হৃদরোগের ঝুঁকি বাড়ায়।৬. অতিরিক্ত শরীরচর্চা বা স্টেরয়েড ব্যবহার: কিছু তরুণ দ্রুত শরীর গঠনের জন্য স্টেরয়েড বা ক্ষতিকর সাপ্লিমেন্ট ব্যবহার করেন, যা হৃদযন্ত্রের ছন্দে সমস্যা সৃষ্টি করতে পারে।৭. ভাইরাল সংক্রমণ: কিছু ভাইরাস হৃদপেশিতে প্রদাহ (মায়োকার্ডাইটিস) সৃষ্টি করতে পারে, যা গুরুতর ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হতে পারে। আরও পড়ুন: গরুর মাংস খেতে কিডনি রোগীর সতর্কতাযে লক্ষণগুলো অবহেলা করবেন না-১. বুকে ব্যথা বা চাপ অনুভব করা২. হঠাৎ শ্বাসকষ্ট৩. অস্বাভাবিক হৃদস্পন্দন৪. মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া৫. অল্প পরিশ্রমেই অতিরিক্ত ক্লান্তি আরও পড়ুন: কোরবানি ঈদে মাংস খাওয়ার সঠিক নিয়ম ও সুস্থ থাকার পরামর্শপ্রতিরোধের উপায়-১. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন।২. সুষম খাদ্য গ্রহণ করুন।৩. প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন।৪. ধূমপান ও মাদক থেকে দূরে থাকুন।৫. পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন।৬. পরিবারের কারও হৃদরোগের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

Go to News Site