Somoy TV
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন পাঁচটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (৭ জুন) দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, একইদিন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদীর কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বাবেলাকোনা এলাকায় মালিকবিহীন পাঁচটি ভারতীয় গরু জব্দ করা হয়। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে রেখে কৌশলে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।আরও পড়ুন: লালমনিরহাটে পুশইনচেষ্টা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া এলাকাবাসীর (ভিডিও)৩৯ বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের আওতায় কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, জব্দকৃত গরুগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।
Go to News Site