Somoy TV
১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম আসর থেকে গত ৯৬ বছরে ফুটবল বিশ্বকাপ আমাদের উপহার দিয়েছে অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত। তবে কিছু রেকর্ড আছে, যেগুলো ভাঙা যেন প্রায় অসম্ভব।মাত্র ১১ সেকেন্ডে গোল থেকে শুরু করে ১২ গোলের ম্যাচ, কুখ্যাত ব্যাটেল অব ন্যুরেমবার্গে কার্ডের ছড়াছড়ি থেকে শুরু করে প্রায় ৭০ বছর ধরে অটুট থাকা এক আসরেই ১৩ গোলের রেকর্ড; বিশ্বকাপ উপহার দিয়েছে এমন অবিশ্বাস্য ঘটনা। যে কারণে ফুটবলের এই মহাযজ্ঞকে ডাকা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।বিশ্বকাপের এমন বিস্ময়কর কীর্তি এবং ভাঙা প্রায় অসম্ভব এমন কিছু রেকর্ডের কথা এখানে তুলে ধরা হলো–দ্রুততম গোল: (১০.৮৯ সেকেন্ড) গোলদাতা: হাকান সুকুর (তুরস্ক)প্রতিপক্ষ ও আসর: দক্ষিণ কোরিয়া, ২০০২ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হাকান সুকুরের করা দ্রুততম গোলের রেকর্ড আজও অক্ষত। ছবি: এপি এশিয়ায় অনুষ্ঠিত প্রথম এবং চলতি শতাব্দীর এটিই ছিল প্রথম বিশ্বকাপ। এই বিশ্বকাপে চমক জাগানিয়া ঘটনা ছিল তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার সেমিফাইনালে জায়গা করে নেয়া। তবে শেষ চারে তুরস্ক ব্রাজিলের কাছে এবং দক্ষিণ কোরিয়া জার্মানির বিপক্ষে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়। আরও পড়ুন: ভিএআর কী এবং ফুটবলে তা কীভাবে বদলে দিচ্ছে রেফারির সিদ্ধান্তদক্ষিণ কোরিয়ার শহর দেগুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সবে শুরু হয়েছে। দর্শকরা তখনও ঠিকঠাক আসনও হয়ত খুঁজে নেয়নি। কিক-অফ হতে না হতেই গোল করে বসেন হাকান সুকুর। ম্যাচের মাত্র ১০.৮৯ সেকেন্ডের মাথায় করা তার এই গোলটিই বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোল। সুকুর ভেঙে দেন ১৯৭৮ সালে ফ্রান্সের বার্নার্ড লাকোম্বের ৩১ সেকেন্ডে করা গোলের রেকর্ড।ম্যাচটা শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে সে বিশ্বকাপে তৃতীয় হয় তুরস্ক। এটিই বিশ্বকাপে তাদের সেরা সাফল্য।সর্বোচ্চ গোলের ম্যাচ: অস্ট্রিয়া-সুইজারল্যান্ড (১৯৫৪)গোল সংখ্যা: ১২ (অস্ট্রিয়া ৭-৫ সুইজারল্যান্ড) ১৯৫৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্টড়িয়া-সুইজারল্যান্ড ম্যাচের একটুই মুহূর্ত। ছবি: সংগৃহীতবিশ্বকাপে এক ম্যাচে দুই দল মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি টিকে আছে দীর্ঘ ৭২ বছর ধরে।লুজানে সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক সুইজারল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রিয়া। ম্যাচের ২৩ মিনিটের মধ্যে ৩-০ গোলের লিড নিয়ে নিশ্চিত জয়ের পথেই ছুটছিল স্বাগতিকরা। কিন্তু নাটকের তো সবে শুরু।৩ গোলে পিছিয়ে থাকা অস্ট্রিয়া প্রথমার্ধের বাকি সময়টায় সুইজারল্যান্ডের ওপর আক্রমণের ঝড় বইয়ে দিয়ে ৩৪ মিনিটের মধ্যে ৫ গোল করে বসে। প্রথমার্ধের শেষে স্কোর দাঁড়ায় ৫-৪। অস্ট্রিয়া একটা পেনাল্টি কিক মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত।দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন অস্ট্রিয়ার ওয়াগনার। জবাবে ছয় মিনিট পর সুইজারল্যান্ডের হুগি হ্যাটট্রিক পূর্ণ করে ব্যবধান কমান। টান টান উত্তেজনায় ঠাঁসা ম্যাচের ৭৬ মিনিটে প্রোবস্ট আরও এক গোল করেন। শেষ পর্যন্ত ৭-৫ গোলের জয়ে সেমিফাইনালে ওঠে অস্ট্রিয়া।এক ম্যাচে সর্বোচ্চ কার্ড: পর্তুগাল বনাম নেদারল্যান্ডস (২০০৬)মোট কার্ড: ২০ (৪ লাল কার্ড, ১৬ হলুদ কার্ড) ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোয় পর্তুগাল বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি কার্ড প্রদর্শনের জন্য ইতিহাসে কুখ্যাত হয়ে আছে। ছবি: এপিবিশ্বকাপের ইতিহাসে এই ম্যাচটি 'ব্যাটেল অব ন্যুরেমবার্গ' নামে কুখ্যাত হয়ে আছে। শেষ ষোলোর ম্যাচটিতে পর্তুগাল ১-০ গোলে জয় পেলেও স্কোরকার্ড ছাপিয়ে ম্যাচটি স্মরণীয় হয়ে আছে একের পর এক ফাউল, সংঘাত এবং কার্ড প্রদর্শনের কারণে।ম্যাচের রাশিয়ান রেফারি ভ্যালেন্টিন ইভানভ ম্যাচজুড়ে দুই দলকে মোট ২০ বার কার্ড দেখিয়েছেন। দুই দলের ২ জন করে মোট ৪ জনকে দেখান লাল কার্ড। আর পর্তুগালের ৯ জন দেখেন হলুদ কার্ড, নেদারল্যান্ডসের বেলায় সংখ্যাটা ৭।এক আসরে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়জাস্ট ফন্তেইন (ফ্রান্স)গোল সংখ্যা: ১৩ গোল (৬ ম্যাচ)আসর: ১৯৫৮ এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার রেকর্ড জাস্ট ফন্তেইনের। ছবি: ফিফাসুইডেনে অনুষ্ঠিত সেই বিশ্বকাপেই উত্থান পেলের। ১৭ বছর বয়সী কিশোর পেলের হাত ধরে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। কিন্তু সেই আসরটিতেই নিজের অমরত্ব নিশ্চিত করেন ফ্রান্সের ক্ষণজন্মা এই স্ট্রাইকার।ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরে বাদ পড়ার আগে ফ্রান্সের হয়ে ফন্তেইন ১৩ গোল করে ইতিহাস রচনা করেন। গড়ে ম্যাচপ্রতি ২ এর বেশি গোল করেন তিনি। এক আসরে তার গড়া সর্বোচ্চ গোলের রেকর্ড টিকে আছে প্রায় ৭০ বছর ধরে।ফন্তেইনের বিশ্বকাপ যাত্রা শেষ হয় পেলের হ্যাটট্রিকে। ব্রাজিল ম্যাচটিতে জয় পায় ৫-২ গোলে। ফ্রান্সের প্রথম গোলটি আসে ফন্তেইনের পা থেকে। ম্যাচের প্রথমার্ধে ১-১ গোলের সমতায় থাকার সময়ই ফ্রান্সের অধিনায়ক রবার্ট জকুয়ে চোট পাওয়ায় বাকি সময়টা আর ১০ জন নিয়ে দুর্দান্ত ব্রাজিলের সঙ্গে লড়াইয়ে কুলিয়ে উঠতে পারেনি তারা। আরও পড়ুন: বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রে রাত কাটাতে পারবে না ইরান দলধারাবাহিক চোটে ফ্রান্সের জার্সিতে ফন্তেইনের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। তবে ৭ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে মাত্র ২১ ম্যাচে ৩০ গোল করেন এই কিংবদন্তি।এক ম্যাচে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলওলেগ সালেঙ্কো (রাশিয়া)গোলসংখ্যা: ৫ প্রতিপক্ষ ও আসর: ক্যামেরুন (১৯৯৪)স্কোরলাইন: রাশিয়া ৬-১ ক্যামেরুন ক্যামেরুনের বিপক্ষে ৫ গোল করেন সালেঙ্কো। ছবি: এপিবিশ্বকাপ ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করার রেকর্ড রাশিয়ার এই স্ট্রাইকারের দখলে। গ্রুপ পর্বের ম্যাচে রাশিয়া ক্যামেরুনকে ৬-১ গোলে বিধ্বস্ত করে, যেখানে সালেঙ্কো একাই করেন ৫ গোল। এর মধ্যে প্রথম ৩টি গোল করেন প্রথমার্ধে (১৫, ৪১ ও ৪৪ মিনিট)। দ্বিতীয়ার্ধের ৭৩ ও ৭৫ মিনিটে তিনি আরও দুই গোল করেন।সালেঙ্কোর এমন পারফরম্যান্স সত্বেও সেই বিশ্বকাপে রাশিয়া গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে। তবে ৬ গোল নিয়ে সালেঙ্কো ঠিকই হৃস্টো স্টইচকভের সঙ্গে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন।
Go to News Site