Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে রোববার (৭ জুন) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলায় অপরাধের নৃশংসতা বিবেচনা করে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ঈদযাত্রায় দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি ঈদুল আজহা ঘিরে যাতায়াতে ১৫ দিনে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৪২টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এসব দুর্ঘটনায় ৪৩৮ জন প্রাণ হারিয়েছেন বলেও জানিয়েছে সংগঠনটি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি তাদের রিপোর্ট সংসদে উপস্থাপন করেছে। এই রিপোর্টে জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়িয়ে কমপক্ষে তিন মাস করা, আমদানির উৎস বহুমুখীকরণ এবং সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল মনিটরিং চালুসহ মোট ১২টি সুপারিশ করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। আরও কমলো জেট ফুয়েলের দাম দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিস্তারিত পড়তে ক্লিক করুন। রাজধানীতে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে দিনেদুপুরে প্রকাশ্যে লোকমান হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সব অবৈধ পুশইনের চেষ্টায় বাধা দেব, ইনশাআল্লাহ: স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে অবৈধ পুশ-ইনের বিষয়সহ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সব অবৈধ পুশইনের চেষ্টাকে বাধা দেব, ইনশাআল্লাহ। তবে এসব বিষয় প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা প্রয়োজন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বিসিবি নির্বাচন: বিসিবির নির্বাচিত সভাপতি হলেন তামিম অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। আজ (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site