Somoy TV
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার (৭ জুন) রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে।রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাঝারি মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য। ইউএসজিএস বলছে, এর উৎপত্তিস্থল ছিল ভুটানের থিম্পু থেকে ১৯ কিলোমিটার দূরে। আরও পড়ুন: মিয়ানমারে গভীর রাতে ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও সংস্থাটি আরও জানায়, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। চীনেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
Go to News Site