Somoy TV
দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতে ইসরাইলের হামলা অব্যাহত থাকায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান শুধু আলোচনার পথই থামাবে না, বরং শত্রুর সঙ্গে সরাসরি সংঘর্ষেও লিপ্ত হবে।রোববার (৭ জুন) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করে বলেন, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধও নয়, সংলাপেও বিশ্বাস করে না এবং লেবানন সংক্রান্ত নৌ অবরোধ ও চুক্তি লঙ্ঘনের মাধ্যমে এটা দেখিয়ে দিচ্ছে যে, তারা কেবল ক্ষমতার ভাষাই বোঝে। আরও পড়ুন:লেবাননের সেনাবাহিনীর জেনারেলসহ ৩ জনকে হত্যা করল ইসরাইলএক্স-এ একটি পোস্টে গালিবফ, যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান আলোচকও, আরও বলেন যে, ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং জায়নবাদী শাসনকে আমেরিকার আজকের সবুজ সংকেত দেয়ায় এই অঞ্চলে মার্কিন ও শাসকগোষ্ঠীর ঘাঁটি এবং সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।এর আগে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় বেশ কয়েকজন নিহত হন।
Go to News Site