Somoy TV
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক মুন্সির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা। এ সময় তারা তার চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।রোববার (৭ জুন) রাজধানীর মগবাজারের ইউডিসি হাসপাতালে তাকে দেখতে যান এই দুই দলের নেতারা। উল্লেখ্য, গত শনিবার (৬ জুন) সাংবাদিক শফিক মুন্সির একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে শফিক মুন্সির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সাংবাদিকের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। পাশাপাশি শফিক মুন্সির পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক শুভকামনা জানান। আরও পড়ুন: অসুস্থ সাংবাদিক শফিক মুন্সিকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম এবং ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি সিদ্দিকুর রহমান। একই দিন শফিক মুন্সিকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনিও চিকিৎসাধীন এই সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও সহানুভূতি জানান। এ সময় মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
Go to News Site