Somoy TV
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৭৫ কোটি ৬৮ লাখ ডলার। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ ১ হাজার ৬৯৯ কোটি ৯০ লাখ ডলার। আরও পড়ুন: মে মাসে রেমিট্যান্স এলো ৩৪২ কোটি ডলার দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-মে মাসে বিভাগটিতে এসেছে ৯১৫ কোটি ৭৫ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সিলেট বিভাগে ২৬৯ কোটি ৬১ লাখ ডলার, খুলনা বিভাগে ১২৭ কোটি ৯৪ লাখ ডলার, রাজশাহী বিভাগে ১০৩ কোটি ৫৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৭০ কোটি ২১ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫৩ কোটি ১১ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩৫ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশে ১১ মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ (মার্কিন ডলারে)নংবিভাগজুলাইআগস্টসেপ্টেম্বরঅক্টোবরনভেম্বরডিসেম্বরজানুয়ারিফেব্রুয়ারিমার্চএপ্রিলমেজুলাই-মে০১ঢাকা বিভাগ১৩৮ কোটি ৪ লাখ১৩৯ কোটি ৮৩ লাখ১৪৪ কোটি ৩২ লাখ১৩০ কোটি ৮৬ লাখ১৪৭ কোটি ৩৩ লাখ১৬০ কোটি ৯৫ লাখ১৫৭ কোটি ৮৭ লাখ১৫৩ কোটি ৮৭ লাখ১৮৫ কোটি ৯২ লাখ১৬৬ কোটি ১২ লাখ১৭৪ কোটি ৭৯ লাখ১ হাজার ৬৯৯ কোটি ৯০ লাখ০২চট্টগ্রাম বিভাগ৫৯ কোটি ৮১ লাখ৫৭ কোটি ১১ লাখ৭২ কোটি ১৮ লাখ৬৯ কোটি ৪ লাখ৮০ কোটি ৬২ লাখ৯৫ কোটি ৮৪ লাখ৯২ কোটি ৫২ লাখ৮৫ কোটি ৯৮ লাখ১১৬ কোটি ৪৩ লাখ৮৫ কোটি ১১ লাখ১০১ কোটি ১১ লাখ৯১৫ কোটি ৭৫ লাখ০৩সিলেট বিভাগ১৯ কোটি ৫০ লাখ১৭ কোটি ৪৯ লাখ২১ কোটি ৮৩ লাখ২১ কোটি ৮১ লাখ২২ কোটি ৬১ লাখ২৬ কোটি ৭৬ লাখ২৯ কোটি ৭ লাখ২৫ কোটি ৪৩ লাখ৩০ কোটি ১১ লাখ২৫ কোটি ৩১ লাখ২৯ কোটি ৬৭ লাখ২৬৯ কোটি ৬১ লাখ০৪খুলনা বিভাগ৯ কোটি ৫২ লাখ৯ কোটি ৩১ লাখ৯ কোটি ৫২ লাখ১১ কোটি ৭ লাখ১২ কোটি ৪২ লাখ১২ কোটি ৬১ লাখ১২ কোটি ২৬ লাখ১২ কোটি ৪২ লাখ১৪ কোটি ৩৯ লাখ১১ কোটি ৯৭ লাখ১২ কোটি ৪৫ লাখ১২৭ কোটি ৯৪ লাখ০৫রাজশাহী বিভাগ৭ কোটি ৭৩ লাখ৬ কোটি ৬৭ লাখ৭ কোটি ৮১ লাখ৮ কোটি ৭৮ লাখ৯ কোটি ৭৯ লাখ১০ কোটি ৪৬ লাখ১০ কোটি ১৯ লাখ১০ কোটি ৫ লাখ১১ কোটি ৮৪ লাখ৯ কোটি ৬৬ লাখ১০ কোটি ৫৭ লাখ১০৩ কোটি ৫৬ লাখ০৬বরিশাল বিভাগ৫ কোটি ৭৫ লাখ৫ কোটি ২৭ লাখ৫ কোটি ৭৭ লাখ৬ কোটি ৯১ লাখ৭ কোটি ৫৭ লাখ৭ কোটি ৩ লাখ৬ কোটি ৭৬ লাখ৬ কোটি ৬ লাখ৭ কোটি ৭ লাখ৬ কোটি ১৫ লাখ৫ কোটি ৮৭ লাখ৭০ কোটি ২১ লাখ০৭ময়মনসিংহ বিভাগ৪ কোটি ২৫ লাখ৩ কোটি ৮০ লাখ৪ কোটি ২৮ লাখ৪ কোটি ৬৮ লাখ৫ কোটি ৬০ লাখ৫ কোটি ২৯ লাখ৫ কোটি ২৪ লাখ৪ কোটি ৮৭ লাখ৫ কোটি ৬৮ লাখ৪ কোটি ৯৩ লাখ৫ কোটি ২ লাখ৫৩ কোটি ১১ লাখ০৮রংপুর বিভাগ৩ কোটি ১৯ লাখ২ কোটি ৭০ লাখ২ কোটি ৮৪ লাখ৩ কোটি ৯ লাখ৩ কোটি ৫৭ লাখ৩ কোটি ৪২ লাখ৩ কোটি ২৫ লাখ৩ কোটি ২৭ লাখ৩ কোটি ৭৮ লাখ৩ কোটি ৪৭ লাখ৩ কোটি ২ লাখ৩৫ কোটি ৬০ লাখ আর গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৭৯ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। মে মাসে বিভাগটিতে এসেছে ১০১ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সিলেট বিভাগে ২৯ কোটি ৬৭ লাখ ডলার, খুলনা বিভাগে ১২ কোটি ৪৫ লাখ ডলার, রাজশাহী বিভাগে ১০ কোটি ৫৭ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫ কোটি ৮৭ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫ কোটি ২ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩ কোটি ২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এদিকে, গত মে মাসে যুক্তরাজ্য প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৬৪ কোটি ৩৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, সিঙ্গাপুর ও কাতার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সৌদি থেকে। আর সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, সিঙ্গাপুর ও কাতার থেকে মে মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৮১ লাখ ৬০ হাজার, ৩০ কোটি ১ লাখ ৬০ হাজার, ২৬ কোটি ১৪ লাখ, ২০ কোটি ৯৯ লাখ ২০ হাজার, ১৬ কোটি ৭২ লাখ ৩০ হাজার, ১৬ কোটি ৬২ লাখ ৬০ হাজার, ১৪ কোটি ১০ লাখ ৬০ হাজার ও ১২ কোটি ৬৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আরও পড়ুন: মে মাসে সর্বাধিক রেমিট্যান্স এলো যুক্তরাজ্য-সৌদিসহ যেসব দেশ থেকে মে মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২৩৮ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।এর আগে গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
Go to News Site