Collector
নেত্রকোনায় ভুয়া পুলিশ সেজে অপহরণ চেষ্টা, আটক ২ | Collector
নেত্রকোনায় ভুয়া পুলিশ সেজে অপহরণ চেষ্টা, আটক ২
Somoy TV

নেত্রকোনায় ভুয়া পুলিশ সেজে অপহরণ চেষ্টা, আটক ২

নেত্রকোনার কলমাকান্দায় পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ২ ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের সুজাত মিয়া ও সিজন মিয়া। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ (হ্যান্ডকাপ) জব্দ করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সুজাত ও সিজনসহ আরও কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন থেকে এক ব্যক্তিকে ‘আসামি’ হিসেবে তুলে নিয়ে যান। পরে কলমাকান্দার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় পৌঁছালে তাদের আচরণ এবং পরিচয় নিয়ে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়।একপর্যায়ে স্থানীয় লোকজন খোঁজখবর নিয়ে দুপুরের দিকে ওই দুজনকে আটকে ফেলেন এবং তাদের হেফাজতে থাকা অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেন। এ সময় বেগতিক দেখে পুলিশ পরিচয় দেওয়া তাদের অন্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে কলমাকান্দা থানা-পুলিশ দ্রুত আমবাড়ী বাজার এলাকায় পৌঁছে জনতার হাতে আটক ২ ভুয়া পুলিশ ও অপহৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।আরও পড়ুন: মোংলায় র‌্যাবের ভুয়া সদস্য আটককলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা মোটরসাইকেল ও হ্যান্ডকাফের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Go to News Site