Somoy TV
রাজশাহীতে ডেকে নিয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে জখম করেছেন দুর্বৃত্তরা।রোববার (৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ। সে স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।জানা গেছে, রোববার দুপুরে স্কুলে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) খাতা প্রস্তুতের কাজে স্কুলে এসেছিল নন্দিনী। কাজ শেষে স্কুল থেকে ফিরে যাওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আহত নন্দিনী ঘোষকে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।আরও পড়ুন: কুমিল্লায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, ২ নারী গ্রেফতারএ বিষয়ে নগরীর মতিহার থানার (ওসি) গোলাম কবীর জানান, ঘটনাটি রোববার দুপুরের। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Go to News Site