Collector
বিসিবির নির্বাচিত সভাপতি হলেন তামিম | Collector
বিসিবির নির্বাচিত সভাপতি হলেন তামিম
Somoy TV

বিসিবির নির্বাচিত সভাপতি হলেন তামিম

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। আজ (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না হলেও সূত্র থেকে জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম।বিসিবির ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তামিম। নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবিতে তিনি ষষ্ঠ। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। তিনিও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। (বিস্তারিত আসছে)

Go to News Site