Collector
পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে হেফজ বিভাগের ২ শিক্ষার্থীর মৃত্যু | Collector
পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে হেফজ বিভাগের ২ শিক্ষার্থীর মৃত্যু
Somoy TV

পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে হেফজ বিভাগের ২ শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসলে নেমে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামের দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।মৃত আব্দুর রহিম সাতমেড়া ইউনিয়নের শিতলী হাসনা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং রাজিব হোসেন লাবিব একই ইউনিয়নের সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা দুজনেই স্থানীয় দশমাইল নুরানি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।স্থানীয়দের বরাত দিয়ে সাতমেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় একটি পুকুরে গোসল করতে যায় আব্দুর রহিম ও লাবিব। একপর্যায়ে তারা সাঁতার না জানায় পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে তাদের ডুবন্ত মরদেহ উদ্ধার করেন।আরু পড়ুন: শরীয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুপঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Go to News Site