Collector
যুক্তরাষ্ট্রের ‘পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী’ অবস্থান আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে : ইরান | Collector
যুক্তরাষ্ট্রের ‘পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী’ অবস্থান আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে : ইরান
Somoy TV

যুক্তরাষ্ট্রের ‘পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী’ অবস্থান আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে : ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান সমস্যা হলো ওয়াশিংটনের ‘পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী অবস্থান।’ সিএনএন-কে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সাক্ষাৎকারে বাঘাই বলেন, এমন সমস্যা হলেও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। ‘এই প্রশাসনের সঙ্গে আলোচনার প্রধান সমস্যা হলো, আপনাকে বারবার অবস্থান পরিবর্তন, লক্ষ্য বদলানো, ভিন্ন ভিন্ন বিবৃতি এবং বিভিন্ন কর্মকর্তার পরস্পরবিরোধী মন্তব্যের সম্মুখীন হতে হয়, যা পুরো প্রক্রিয়াটিকে অত্যন্ত কষ্টসাধ্য করে তোলে।’ বাঘাই বলেন। আরও পড়ুন:সর্বোচ্চ নেতার জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরও বলেন, ‘বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, কিন্তু মূল বিষয়টি হলো আমেরিকানদের অবশ্যই বুঝতে হবে যে, তাদের ইরানের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। যার মধ্যে আন্তর্জাতিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণভাবে পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকারও অন্তর্ভুক্ত।’ ‘একই সাথে, যখন তারা আমাদের আটকে রাখা সম্পদ নিয়ে কথা বলছে, তখন তারা আমাদের কোনো ছাড় দেবে না বলে জানিয়েছে।’ বাঘাই বলেছেন। অনেক দিন থেকেই বিদেশি ব্যাংকে জব্দকৃত শত শত কোটি ডলারের সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্রকে সম্মত হতে হবে বলে ইরান দাবি করছে। এদিকে, সিএনএন রোববার জানিয়েছে যে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের চিন্তাভাবনার সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর পুনর্গঠনে সহায়তার জন্য ইরানি সম্পদ ব্যবহারের অনুমতি দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে। মূখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের নিষেধাজ্ঞা বন্ধ করতে হবে। নিষেধাজ্ঞা এবং জব্দকৃত সম্পদের বিষয়ে বলতে গেলে, তাদের কেবল ইরানি সম্পদগুলো মুক্ত করে ইরানিদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে হবে।’ আরও পড়ুন:ইসরাইলি বর্বরতা / বাবার হাত ভেদ করে পেছনে মায়ের কোলে বসা ৭ মাসের শিশুর গায়ে লাগে গুলিবাঘাই আরও বলেন, ‘পরিস্থিতি খুবই অস্থিতিশীল ও বিপজ্জনক এবং এর পুরো কারণ হলো এই অঞ্চলের প্রতি এবং মূলত যুদ্ধবিরতির প্রতি যুক্তরাষ্ট্রের বেপরোয়া মনোভাব।’

Go to News Site