Somoy TV
গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল আম। এর মিষ্টি স্বাদ ও পুষ্টিগুণের কারণে অনেকেরই প্রিয় ফল এটি। তবে ডায়াবেটিস রোগীদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন হলো—রাতে আম খাওয়া কি নিরাপদ?বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে আম খেতে পারেন। আমে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও এতে প্রাকৃতিক চিনি রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।দেখে নিন রাতে আম খাওয়ার ক্ষেত্রে সতর্কতারাতে শরীরের কার্যকলাপ তুলনামূলক কম থাকে। ফলে অতিরিক্ত আম খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই রাতে আম খেতে চাইলে পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। আরও পড়ুন: কোন ৩ কাজে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করা যায় কতটুকু আম খাওয়া নিরাপদ?সাধারণত হাফ থেকে ১ কাপ পরিমাণ কাটা আম (প্রায় ৮০-১০০ গ্রাম) একবারে খাওয়া যেতে পারে। তবে এটি ব্যক্তির ডায়াবেটিসের ধরন, ওষুধ এবং রক্তে শর্করার নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। আরও পড়ুন: ডায়াবেটিসের জন্য উপকারী জামের বিচি ভুলেও খাবেন না হার্টের রোগীরাযেভাবে খেলে ঝুঁকি কমবে১. আম খাওয়ার সময় অতিরিক্ত মিষ্টি বা অন্যান্য চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন।২. আমের সঙ্গে বাদাম বা প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে শর্করা ধীরে শোষিত হতে পারে।৩. খালি পেটে আম না খাওয়াই ভালো।৪. রাতে ঘুমানোর ঠিক আগে আম খাওয়া থেকে বিরত থাকুন।
Go to News Site