Collector
নীলফামারীতে পুকুরে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু | Collector
নীলফামারীতে পুকুরে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু
Somoy TV

নীলফামারীতে পুকুরে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু

নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।মৃতরা হলো: উত্তর সোনাখুলী গ্রামের রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৫) ও একই এলাকার আউয়াল হোসেন মেয়ে আশফিকা (৪)।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উত্তর সোনাখুলী গ্রামের বাসিন্দা মরহুম মোকলেসুর রহমানের দুই ছেলে রবিয়াল ইসলাম ও আউয়াল হোসেনের আনুমানিক ৪ ও ৫ বছর বয়সী দুই কন্যাসন্তান আজ দুপুর তিনটার দিকে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়।বেশ কিছু সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন। পরে চিকিৎসকের কাছে নিলে দুই শিশুকেই মৃত ঘোষণা করা হয়।আরও পড়ুন: নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, একই বাড়ির দুই ভাইয়ের দুটি অবুঝ শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, এখন পর্যন্ত বিষয়টি আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Go to News Site