Collector
নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে পুকুরে পিকআপ-কাভার্ডভ্যান, যুবক নিহত | Collector
নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে পুকুরে পিকআপ-কাভার্ডভ্যান, যুবক নিহত
Somoy TV

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে পুকুরে পিকআপ-কাভার্ডভ্যান, যুবক নিহত

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে পুকুরে উল্টে পড়ল কাভার্ডভ্যান ও পিকআপভ্যান। এ সময় মো. কাউছার (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (৭ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরের সবুজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কাউছার কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার বাঙ্গরা থানার দৌলতপুর ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে।ফাজিলপুর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সবুজবাগ এলাকায় ঢাকামুখী একটি পিকআপভ্যানের পিছনে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যান ও কাভার্ডভ্যানটি উভয় গাড়ি মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পিকআপভ্যান চালক কাউছারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহতফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Go to News Site