Collector
অসুস্থ সাংবাদিক শফিক মুন্সিকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা | Collector
অসুস্থ সাংবাদিক শফিক মুন্সিকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা
Somoy TV

অসুস্থ সাংবাদিক শফিক মুন্সিকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক মুন্সির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।রোববার (৭ জুন) বিকেলে রাজধানীর মৌচাকে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে তাকে দেখতে যান জামায়াতে ইসলামীর নেতারা। বিকেলে শফিক মুন্সির শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। তারা সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। আরও পড়ুন: রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত একই দিন বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের একটি প্রতিনিধি দলও হাসপাতালে যান। ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এবং সাংবাদিক ইসমাইল সরদার এই প্রতিনিধি দলে ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা চিকিৎসাধীন শফিক মুন্সির সার্বিক চিকিৎসা কার্যক্রমের বিষয়ে অবগত হন এবং তার দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন। উল্লেখ্য, শনিবার (৬ জুন) শফিক মুন্সির একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

Go to News Site