Somoy TV
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৭ জুন) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় সাব্বিরের বাবা আলমগীর হোসেনকেও গ্রেফতার করেছে পুলিশ।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘আনোয়ার হোসেন নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আমরা দ্রুত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সাব্বিরকে কক্সবাজার থেকে কসবা থানায় আনা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।আরও পড়ুন: রাজশাহীতে দুটি হত্যার ঘটনায় ৫ আসামি গ্রেফতারউল্লেখ্য, কসবা উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে সাব্বির হোসেন।পরে নিহত আনোয়ারকে স্থানীয়রা উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ার একই ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে।
Go to News Site