Somoy TV
ফিফা বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরাক। তবে দেশটিতে পৌঁছেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন দলের তারকা স্ট্রাইকার আয়মান হুসেন। যুক্তরাষ্ট্রের শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।ইরাক ফুটবলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ গোল করে দলকে মূল পর্বে তুলতে বড় ভূমিকা রাখা আয়মান হুসেনের ফোনও পরীক্ষা করেন মার্কিন কর্মকর্তারা।শুধু আয়মানই নন, ইরাক দলের ফটোগ্রাফার তালাল সালাহকেও ১০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানা গেছে।আরও পড়ুন: জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো আর্জেন্টিনাপরবর্তীতে জানা যায়, পুরো ঘটনাটি ঘটেছে একটি ভুল বোঝাবুঝির কারণে। আয়মান হুসেনের নামের সঙ্গে মিল থাকা এক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছিল মার্কিন কর্তৃপক্ষ। নামের মিল থাকায় ভুল করে ইরাকি স্ট্রাইকারকে আটকে ফেলা হয়। কর্মকর্তারা পরে বিষয়টি বুঝতে পারলেও আইনি প্রক্রিয়ার কারণে তাকে দ্রুত ছেড়ে দেয়া সম্ভব হয়নি।বিশ্বকাপ শুরুর ঠিক আগে এমন ঘটনা ইরাক দলের প্রস্তুতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে ফিরেছে ইরাক। এবার ‘আই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।
Go to News Site