Collector
মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯.৪২ শতাংশ, অস্বস্তি বেড়েছে খাদ্যেও | Collector
মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯.৪২ শতাংশ, অস্বস্তি বেড়েছে খাদ্যেও
Somoy TV

মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯.৪২ শতাংশ, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

গত মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একইসঙ্গে অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতেও।রোববার (৭ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।বিবিএসের সবশেষ তথ্য বলছে, মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশ হয়েছে, গত এপ্রিল মাসে যেটি ছিল ৯ দশমিক ০৪ শতাংশ।অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। মে মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৬ শতাংশে। এপ্রিলে যেটি ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ।এদিকে এপ্রিল মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থাকলেও মে মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ।

Go to News Site