Collector
ফতুল্লায় দেশীয় অস্ত্র নিয়ে হামলার ভিডিও ভাইরাল, নারীসহ ৪ জন গ্রেফতার | Collector
ফতুল্লায় দেশীয় অস্ত্র নিয়ে হামলার ভিডিও ভাইরাল, নারীসহ ৪ জন গ্রেফতার
Somoy TV

ফতুল্লায় দেশীয় অস্ত্র নিয়ে হামলার ভিডিও ভাইরাল, নারীসহ ৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবেশীর বাড়িতে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি রামদা, ১টি কুড়াল ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।রোববার (৭ জুন) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন: সাথী বেগম (৩৮), শামীম (২৫), আরিফ (২৫), তার বড় ভাই আসলাম (২৮)।বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘গত ৪ জুন রাত দশটায় ভোলাইল গেদ্দারবাজার এলাকায় বদরুদ্দিন জামানের বাড়িতে একদল দুস্কৃতিকারী রামদা, কুড়াল, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র হাতে লোহার গেইটে এবং দরজায় কোপায় এবং ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় ফোন করে অভিযোগও করেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হামলা করা সেই দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে’।আরও পড়ুন: যমুনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৫ ওসি মাহবুব আলম আরও বলেন, গ্রেফতারদের কাছ থেকে লুটে নেয়া সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হামলার শিকার ভুক্তভোগী বদরুদ্দিন জামানের ছেলে হৃদয় বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছেন। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site