Collector
‘পাপের প্রায়শ্চিত্ত’ নিয়ে ফারুকীর ফেসবুক পোস্ট | Collector
‘পাপের প্রায়শ্চিত্ত’ নিয়ে ফারুকীর ফেসবুক পোস্ট
Somoy TV

‘পাপের প্রায়শ্চিত্ত’ নিয়ে ফারুকীর ফেসবুক পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পাপের প্রায়শ্চিত্ত’ প্রসঙ্গ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অস্ট্রেলিয়া সফরে থাকা নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার এ ফেসবুক পোস্টের পর বিভিন্ন মহলে আবারও শুরু হয়েছে আলোচনা আর নতুন বিতর্ক।রোববার (৭ জুন) ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসে ক্ষোভ উগরে দেন। জানান, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা ( ইসলামি শরিয়তে কাফফারা অর্থ পাপের প্রায়শ্চিত্ত, ক্ষতিপূরণ বা জরিমানা) দিতে হয়। সেটিই এখন দিচ্ছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে নির্মাতা আরও জানান, অপ্রাসঙ্গিক ও সিলেবাসের বাইরে থাকা মানুষেরা এখন তাদের নিয়ে কথা বলে। সে প্রসঙ্গ ও প্রশ্নের উত্তর নিয়ে কথা বলাই ‘কাফফারা’ বলে আখ্যা দেন ফারুকী। পোস্টের সবশেষে ফারুকী জানান, মুক্তিযুদ্ধ ও জুলাই যে সময়ই হোক না কেন তিনি সব সময় মানুষের পক্ষেই ছিলেন। সময়ের পাঠকের জন্য ফারুকীর সে পোস্ট তুলে ধরা হলো- প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়া এমনসব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা আমাদের চিনে না, জানে না, জীবনে কোনোদিন আমাদের সিলেবাসেও ছিল না। এদের নিয়া কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই। এরা এতোটাই অপ্রাসঙ্গিক ছিল। আর এখন সাংবাদিক ভাই-বোনরা ফোন করে জিজ্ঞেস করে, ভাই অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী? আরও পড়ুন: মৌসুমীর পরিচালনায় আসছে ‘বিচ্ছেদ বেদনা’ বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হইবো আমার? এটাই কাফফারা! যাই হোক, এদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় আমি আমার কাজটা ঠিকমত করতে পারছি। মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ। আরও পড়ুন: সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায়: অপু বিশ্বাস

Go to News Site