Somoy TV
রাজধানীর মাতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০ আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল।রোববার (৭ জুন) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। আরও পড়ুন: প্রত্যাশিত রায় পেয়েছি: রামিসার বাবা আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এছাড়া মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে, প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। আরও পড়ুন: ফ্ল্যাটে থেকেও রামিসাকে বাঁচাতে পদক্ষেপ নেননি স্বপ্না: বিচারক ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে বহু হতাহতের অভিযোগ ওঠে। এর পর থেকে ইসলামি দলগুলো ৫ মে শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস হিসেবে পালন করে আসছে।
Go to News Site