Collector
বিয়ের অনুষ্ঠানে শাকিব খান, ভিডিও ভাইরাল | Collector
বিয়ের অনুষ্ঠানে শাকিব খান, ভিডিও ভাইরাল
Somoy TV

বিয়ের অনুষ্ঠানে শাকিব খান, ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন একটি ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিয়ের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল নায়ক।খোঁজ নিয়ে জানা যায়, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক খোরশেদ আলম খসরুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব। সিনেমার শুটিং ও একাধিক ইভেন্ট নিয়ে ব্যস্ততা থাকলেও এ বিয়ের অনুষ্ঠানে অংশ নেন নায়ক। শুধু শাকিবই নন, তারকা জগতের অনেক নক্ষত্রই হাজির হয়েছিলেন জমকালো এ বিয়ের আসরে। এদিকে গলফ ক্লাবে অনুষ্ঠিত বিয়ের সে আসরের একটি সুন্দর মুহূর্তের ভিডিও ফেসবুকে আপলোড করেছেন চিত্রনায়িকা রোজিনা। আরও পড়ুন: মৌসুমীর পরিচালনায় আসছে ‘বিচ্ছেদ বেদনা’ তবে বিয়ের অনুষ্ঠানে একঝাঁক তারকা উপস্থিত থাকলেও মেগাস্টার শাকিবের উপস্থিতির পর আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। আরও পড়ুন: মা হওয়ার খবর জানালেন বুবলী, এখনও নীরব শাকিব খান বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে একাধিক ছবি ও খসরুর পরিবারের সঙ্গে দীর্ঘ সময় খোশগল্পে মেতে ছিলেন শাকিব। বিয়ের খাবার খাওয়ার পর বিয়েতে আমন্ত্রিত অতিথিদের সাথে সেলফিতেও ধরা দেন এ মেগাস্টার।

Go to News Site