Collector
গরমে মুখ ধোয়ার যেসব ভুলে বাড়ছে ব্রণ | Collector
গরমে মুখ ধোয়ার যেসব ভুলে বাড়ছে ব্রণ
Jagonews24

গরমে মুখ ধোয়ার যেসব ভুলে বাড়ছে ব্রণ

গ্রীষ্মকালে ত্বকের সমস্যা যেন দূর হতেই চায় না। ঘাম, ধুলাবালি আর দূষণের কারণে ত্বক দ্রুত নোংরা হয়ে যায়। অনেকেই ভাবেন যত বেশি পরিষ্কার করা হবে, ত্বক তত ভালো থাকবে। কিন্তু বাস্তবে উল্টোটা ঘটে। ভুলভাবে ত্বক পরিষ্কার করলে ত্বকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে তেলতেলে ভাব, শুষ্কতা, ব্রণ বা র‍্যাশ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ত্বক পরিষ্কার রাখা জরুরি, তবে সেটি হতে হবে সঠিক নিয়ম মেনে। নইলে ক্লিনজিংই ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ঘন ঘন ত্বক পরিষ্কার করা নয় গরমে অনেকেই দিনে বারবার মুখ ধোয়ার ধুয়ে থাকেন। কিন্তু এটি ত্বকের জন্য ক্ষতিকর। আমাদের ত্বক স্বাভাবিকভাবে এক ধরনের প্রাকৃতিক তেল তৈরি করে, যা ত্বককে সুরক্ষা দেয়। বারবার ফেসওয়াশ বা সাবান ব্যবহার করলে সেই প্রাকৃতিক তেল ধুয়ে যায়। ফলে ত্বক রুক্ষ ও সংবেদনশীল হয়ে পড়ে। তাই, সকালে ও রাতে ঘুমানোর আগে মুখ ধোয়া যথেষ্ট। দিনে ত্বক সতেজ রাখতে চাইলে ওয়াটার মিস্ট বা অয়েল ব্লটিং পেপার ব্যবহার করা যেতে পারে। ক্ষারযুক্ত ফেসওয়াশ থেকে দূরে থাকুন অনেকেই মনে করেন ডিপ ক্লিন মানেই শক্তিশালী ফেসওয়াশ ব্যবহার করা। কিন্তু অ্যালকালাইন বা ক্ষারযুক্ত ফেসওয়াশ ত্বকের পিএইচ ব্যালান্স নষ্ট করে দেয়। এতে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায় এবং প্রাকৃতিক সুরক্ষা স্তর দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে সালফেটযুক্ত ফেসওয়াশ নিয়মিত ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া, টানটান ভাব এবং রুক্ষতা দেখা দিতে পারে। তাই হালকা, জেন্টল ও পিএইচ ব্যালান্সড ক্লিনজার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। গরম পানি ব্যবহার একেবারেই নয় গরম পানিতে মুখ ধোয়ার অভ্যাস অনেকেরই আছে, তবে এটি ত্বকের জন্য ক্ষতিকর। গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল সরিয়ে দেয় এবং স্কিন ব্যারিয়ার দুর্বল করে ফেলে। ফলে ব্রণ, লালচে ভাব ও শুষ্কতা বাড়ে। গ্রীষ্মকালে সবসময় ঠান্ডা বা ঈষদুষ্ণ পানি ব্যবহার করাই ভালো। এটি ত্বককে সতেজ রাখে এবং জ্বালাপোড়া কমায়। দানাযুক্ত স্ক্রাব ব্যবহার থেকে সতর্ক থাকুন ত্বক এক্সফোলিয়েশন প্রয়োজন, এতে মরা কোষ দূর হয় এবং ত্বক উজ্জ্বল দেখায়। কিন্তু দানাযুক্ত স্ক্রাব অতিরিক্ত ঘষলে ত্বকে ক্ষত সৃষ্টি করতে পারে। বিশেষ করে ব্রণপ্রবণ ত্বকের জন্য এটি আরও ক্ষতিকর। সপ্তাহে এক বা দুইবার হালকা কেমিক্যাল এক্সফোলিয়েন্ট যেমন স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। এটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে কিন্তু ক্ষতি করে না। ত্বক পরিষ্কার রাখা মানে বেশি বেশি ধোয়া নয়, বরং সঠিকভাবে যত্ন নেওয়া। গরমে ত্বককে সুস্থ রাখতে হলে মৃদু ক্লিনজিং, সঠিক পণ্য নির্বাচন এবং পানির তাপমাত্রার দিকে খেয়াল রাখা জরুরি। সূত্র: হিন্দুস্তান টাইমস, মায়ো ক্লিনিক আরও পড়ুন:গোসলের পানিতে এক চিমটি লবণে মিলতে পারে যেসব উপকার যেভাবে সিরাম ব্যবহার করলে পাবেন গ্লাস স্কিন  এসএকেওয়াই

Go to News Site