Collector
হবিগঞ্জে সীমান্তে পুশইন ঠেকাতে মাইকিং-উঠান বৈঠক | Collector
হবিগঞ্জে সীমান্তে পুশইন ঠেকাতে মাইকিং-উঠান বৈঠক
Jagonews24

হবিগঞ্জে সীমান্তে পুশইন ঠেকাতে মাইকিং-উঠান বৈঠক

হবিগঞ্জে সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৭ জুন) গ্রাম পুলিশ, আনসার- গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের অংশগ্রহণে দিনভর মাইকিং- উঠান বৈঠক হয়েছে। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল জোরদারসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি নিয়ে যৌথভাবে টহল জোরদার লক্ষ্যে রাত্রিকালীন নিরাপত্তায় থার্মালসহ ইনফ্রারেড ড্রোন ব্যবহার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ভ্যান চালক মো. মজনু মিয়া বলেন, ‘রাতে বিজিবি মাইকিং করে সতর্ক করে দেন এবং রাত-দিন সীমান্তে পাহারা দিচ্ছেন। এতে আমরা নিরাপদ বোধ করছি।’ বিজিবি জানায়, সম্প্রতি পার্শ্ববর্তী থেকে পুশইনের প্রবণতা বেড়েছে । এ অবস্থায় সারাদেশের সীমান্তে নিরাপত্তা জোরদাসহ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। এ ধারাবাহিকতায় হবিগঞ্জ সীমান্তেও সতর্ক অবস্থান নিয়েছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। শনিবার রাত থেকে রোববার দিনভর সেখানে উঠান বৈঠকসহ জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/এমএস

Go to News Site