Jagonews24
বাংলাদেশ ক্রিকেট ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের দায় তিনি দিয়েছেন একজন প্রতিমন্ত্রীকে। রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট দেন। পোস্টে এই সঙ্গীতশিল্পী লেখেন, ফ্যাসিস্টের এজেন্ট ফুটবলার প্রতিমন্ত্রী বাংলাদেশের ক্রিকেট সিস্টেমকে ধ্বংস করেছে। তিনি আরও লেখেন, ক্রিকেট ইতিহাস তাকে ঘৃণাভরে স্মরণ করবে। এএমএ
Go to News Site