Jagonews24
গাইবান্ধার সদর উপজেলায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (৭ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ত্রিমোহনীর পেয়ারাপুরে এ ঘটনা ঘটে। নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। তিনি ওই এলাকার মৃত ফারুক ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, ফাহদিন রুমনের সঙ্গে প্রতিবেশী আকিফ আহসানের সঙ্গে বসতভিটার সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ওইদিন বসতভিটার জমি মাপের বিষয়ে রাতে দুই পক্ষের কথার কাটিকাটি হয়। এক পর্যায়ে আকিফের লোকজন রুমনদের ওপর ছুরিকাঘাত করেন। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই ফাহদিন রুমন মারা যায়। তার ছোট ভাই বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাড়ির সীমানা দ্বন্দ্বে একজন কলেজছাত্র নিহত হওয়ার খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আনোয়ার আল শামীম/কেএইচকে/এএসএম
Go to News Site