Collector
নাগরিক ফেরাতে ভারতকে ম্যাকানিজম ফলো করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী | Collector
নাগরিক ফেরাতে ভারতকে ম্যাকানিজম ফলো করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Somoy TV

নাগরিক ফেরাতে ভারতকে ম্যাকানিজম ফলো করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নাগরিক ফেরত আনার একটি ম্যাকানিজম বিদ্যমান আছে। ভারতকে এ ম্যাকানিজম ফলো করতে হবে।সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত বর্ডারে পুশইনের কথা শোনা যাচ্ছে। বিজিবি কোনো পুশইন করতে দিচ্ছে না। সরকার পুশইন অ্যালাউ করছে না।এরইমধ্যে পুশইন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ১২ থেকে ১৩টা চিঠি দিয়েছে ঢাকা। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে পুশইনের মতো ঘটনা বন্ধে দিল্লিকে গুরুত্ব দিতে হবে। আরও পড়ুন: পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদএসময় অবৈধ নাগরিকদের নাগরিকত্ব যাচাই-বাছাই আইনি প্রক্রিয়া মেনে করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।শামা ওবায়েদ আরও বলেন, পুশইন বন্ধে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করে ঢাকা। পুশইনের মতো ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

Go to News Site