Collector
নারীদের জন্য সেরা ৪ গাড়ি | Collector
নারীদের জন্য সেরা ৪ গাড়ি
Jagonews24

নারীদের জন্য সেরা ৪ গাড়ি

নারীদের জন্য সহজ, নিরাপদ এবং আরামদায়ক গাড়ি বেছে নেওয়া এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শহরের ব্যস্ত রাস্তা, সরু গলি কিংবা দৈনন্দিন যাতায়াতে এমন গাড়ি দরকার হয় যা চালানো সহজ, পার্ক করা সুবিধাজনক এবং একই সঙ্গে সাশ্রয়ী। এই কারণে কমপ্যাক্ট ডিজাইন, অটোমেটিক গিয়ারবক্স এবং ভালো সেফটি ফিচারযুক্ত গাড়িগুলো নারীদের মধ্যে দিন দিন বেশি জনপ্রিয় হয়ে উঠছে। নিচে এমন কয়েকটি গাড়ির কথা তুলে ধরা হলো, যেগুলো বিশেষ করে নারী চালকদের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত- মারুতি সুজুকি এস-প্রেসো উঁচু সিটিং পজিশন ও মিনি এসইউভি স্টাইল ডিজাইনের কারণে এই গাড়িটি নতুন ও অভিজ্ঞ-উভয় নারী চালকের জন্যই উপযোগী। সামনে রাস্তা পরিষ্কারভাবে দেখা যায়, ফলে ট্র্যাফিক বা সরু রাস্তায় নিয়ন্ত্রণ রাখা সহজ হয়। ৫-স্পিড এজিএস অটোমেটিক গিয়ার থাকায় শহরের ড্রাইভিং আরও স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে। মাইলেজ প্রায় ২৫ কিলোমিটার/লিটার পর্যন্ত এবং এতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, এবিএস, ইবিডি ও ইএসপি-এর মতো নিরাপত্তা ফিচার। মারুতি সুজুকি অল্টো কে১০ প্রথমবার গাড়ি চালানো শিখছেন এমন নারীদের জন্য অল্টো কে১০ একটি দারুণ বিকল্প। ছোট আকার ও কম টার্নিং রেডিয়াসের কারণে পার্কিং এবং সরু রাস্তা দিয়ে চলা খুবই সহজ। অটোমেটিক ভ্যারিয়েন্টে পাওয়া যায় প্রায় ২৪.৯ কিমি/লিটার মাইলেজ। নিরাপত্তার জন্য এতে ৬টি এয়ারব্যাগ, এবিএস, ইবিডি এবং রিভার্স সেন্সরের মতো ফিচার যুক্ত করা হয়েছে। রেনোল্ড কেউইড কম বাজেটে স্টাইলিশ গাড়ি খুঁজলে রেনোল্ড কেউইড একটি ভালো পছন্দ হতে পারে। এসইউভি-লুক ও বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে খারাপ রাস্তাতেও স্বাচ্ছন্দ্যে চালানো যায়। অটোমেটিক এএমটি ভার্সনে রয়েছে সহজ রোটারি গিয়ার সিস্টেম। মাইলেজ প্রায় ২২ কিমি/লিটার এবং এতে টাচস্ক্রিন, রিভার্স ক্যামেরা, এবিএস, ইবিডি, ইএসসি ও টিপিএমএস-এর মতো আধুনিক ফিচার রয়েছে। টাটা পাঞ্চ নিরাপত্তাকে অগ্রাধিকার দিলে টাটা পাঞ্চ একটি শক্তিশালী বিকল্প। উঁচু ড্রাইভিং পজিশন ও মজবুত বডি গঠন নারী চালকদের বাড়তি আত্মবিশ্বাস দেয়। ৫-স্পিড এএমটি গিয়ার শহর ও হাইওয়ে দুই জায়গাতেই আরামদায়ক ড্রাইভিং নিশ্চিত করে। এটি ৫-স্টার সেফটি রেটিং পাওয়া গাড়ি, যেখানে ৬টি এয়ারব্যাগ, এবিএস, ইবিডি ও হিল হোল্ড অ্যাসিস্টের মতো উন্নত সেফটি ফিচার রয়েছে। আরও পড়ুন জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে বৈদ্যুতিক স্কুটারে মাসে বিদ্যুৎ খরচ কত কেএসকে

Go to News Site